ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান

  • প্রতিনিধির নাম :মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 39670 জন
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
ad728
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানার সভাপতিত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক ইমন হাসান সুইট, সহ-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিফাত এবং উপদেষ্টা, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মোঃ হযরত আলী।

স্মারকলিপিতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গণমাধ্যম সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে সরকারি স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।

বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, সরকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভ

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভ