ঢাকা | বঙ্গাব্দ

হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক | সিলেট, | নিউজটি দেখেছেনঃ 8162 জন
হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা ছবির ক্যাপশন:
ad728
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ বলেছেন, "৩৫০-এর অধিক শিশু মৃত্যুর জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার নিশ্চিত করতে হবে।

হামে আক্রান্ত হয়ে দেশে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে এবং এই পরিস্থিতিকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সিলেটে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সংসদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শনিবার (৯ মে ২০২৬) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বেশ কিছু জরুরি দাবি জানান, হামকে অবিলম্বে ‘মহামারি’ ঘোষণা করা এবং দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা। ৩৫০-এর অধিক শিশু মৃত্যুর জন্য দায়ী হিসেবে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার নিশ্চিত করা। টিকাদান কর্মসূচিতে সরকারি বরাদ্দ বাড়ানো এবং শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা। চিকিৎসা খাতকে সম্পূর্ণরূপে সরকারীকরণের আওতায় আনা।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ আরও বলেন, হামে সাড়ে তিনশর অধিক শিশুর মৃত্যু নিছক কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বরং এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচি স্থগিত করার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ইউনূস সরকার দেশে শত শত শিশু মৃত্যুর রূপরেখা তৈরি করেছে।

সভাপতির বক্তব্যে জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল বলেন, বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার অনিয়ম ও সরকারের ব্যর্থতার কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হচ্ছে। দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ নেই।

সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন ফকিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা। 

সমাবেশ থেকে নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহা

কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহা