ঢাকা | বঙ্গাব্দ

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় লায়ন নিলয় পারভেজ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম :মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিথি | নিউজটি দেখেছেনঃ 6596 জন
ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় লায়ন নিলয় পারভেজ গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728
বরিশালের বাকেরগঞ্জে ফেসবুকে এমপি আবুল হোসেন খানকে নিয়ে আপত্তিকর ধারাবাহিক পোস্ট দেওয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিলয় পারভেজ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার নিলয় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের এমপি ও জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং ছবি-ভিডিও পোস্ট করে শেয়ার করেন।

বিভিন্ন পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা বাদী হয়ে নিলয়কে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহণ করতে বাকেরগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামি নিলয়কে গ্রেপ্তার করার কথা শুনেছি। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না। আইনগত প্রক্রিয়া শেষে সবকিছু জানানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ