ঢাকা | বঙ্গাব্দ

ইলিশ রক্ষায় জেলেদের পাশে মানবিক সহায়তা—গলাচিপায় ৩৮৬ জেলের মাঝে চাল বিতরণ

  • প্রতিনিধির নাম :মোঃ নাসির উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী। | নিউজটি দেখেছেনঃ 18544 জন
ইলিশ রক্ষায় জেলেদের পাশে মানবিক সহায়তা—গলাচিপায় ৩৮৬ জেলের মাঝে চাল বিতরণ ছবির ক্যাপশন:
ad728
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াভাগি সাংগঠনিক ইউনিয়নে জাতীয় ইলিশ মা মাছ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
 
মানবিক এই উদ্যোগে ৩৮৬ জন জেলেকে ৪০ কেজি করে চাল প্রদান করা হয়।
নদী আর জীবিকার টানে যারা প্রতিদিন পানিতে নামেন, সেই জেলেদের জন্য মাছ ধরা বন্ধের এই সময়টা হয়ে ওঠে কঠিন বাস্তবতা। ঠিক সেই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে এই সহায়তা যেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।

চাল হাতে পেয়ে অনেক জেলের চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক, যেন জীবনের কঠিন লড়াইয়ে একটুখানি আশার আলো।

এসময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের টেক অফিসার মোঃ শাহ মোঃ ইমন, প্যানেল-১ চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নলুয়াভাগি সাংগঠনিক ইউনিয়নের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন জিয়া ঢালী, সচিব মোঃ রমিজ উদ্দিন, আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন পোন্চাইতসহ আরও অনেকে।

উপস্থিত বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জেলেদের এই সাময়িক ত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তাদের এই ত্যাগের মর্যাদা দিতেই সরকারের পাশাপাশি স্থানীয় উদ্যোগেও এমন সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন।

নদীর ঢেউয়ের মতোই অনিশ্চিত জীবনের মাঝেও জেলেদের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস যেন প্রমাণ করে—মানবতা এখনো বেঁচে আছে, মানুষের পাশে মানুষ এখনো দাঁড়ায়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নকলায় বাস-লরি সংঘর্ষ :  লরি চালক নিহত

নকলায় বাস-লরি সংঘর্ষ : লরি চালক নিহত