ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 35636 জন
ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ২ দিন ব্যাপি উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইণাল খেলা আজ ২৮ এপ্রিল রোজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। টুর্নামেন্টে উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছেন। অপর দিকে বালিকা পর্যায়ে পশ্চিম শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চেঁচরীরামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।
 এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে.এম জামান এর সভাপতিত্বে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন।
মাঠ পরিচালনা করেন মোঃ ফয়সাল আহম্মেদ।  উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করেন।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমলো

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমলো