ঢাকা | বঙ্গাব্দ

ফাইতংয়ে ৩ ঘণ্টার অভিযান, পাহাড় কাটায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 153 জন
ফাইতংয়ে ৩ ঘণ্টার অভিযান, পাহাড় কাটায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ad728
ফাইতংয়ে ৩ ঘণ্টার অভিযান, পাহাড় কাটায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান; পরিবেশ সংরক্ষণ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় ও টিলা কেটে ইট তৈরির কাঁচামাল সংগ্রহের অভিযোগে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন।
লামা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইতং ইউনিয়নে মোট ৩১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে পাহাড় বা টিলা কেটে মাটি সংগ্রহ করে ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহারের অভিযোগে ১৩টি ইটভাটাকে জরিমানা করা হয়। প্রশাসনের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় এসব জরিমানা করা হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ও টিলা কেটে পরিবেশের ক্ষতি করার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
অভিযান চলাকালে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ফাইতং ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইটভাটার সংখ্যা বৃদ্ধি এবং পাহাড়-টিলা কাটার অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের অভিযোগ, ইটভাটার জন্য মাটি সংগ্রহ ও ভারী যানবাহন চলাচলের কারণে পরিবেশের পাশাপাশি স্থানীয় সড়ক ও জনজীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মে দিবস হচ্ছে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ

মে দিবস হচ্ছে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ