ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জের চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 80 জন
বাকেরগঞ্জের চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728


নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কালাম মোল্লা (৫৫)-কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল ও র‌্যাব-৭, সিপিএসসি, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কালাম মোল্লা বরিশালের বাকেরগঞ্জ থানার ভবানীপুর নয়াবাড়ী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।

মামলার বিবরণ ও র‌্যাব সূত্রে জানা যায়, কালাম মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়। মামলাটি নারী ও শিশু মামলা নং-৩১/১৯। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর থেকেই কালাম মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও নজরদারি চালিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ ও র‌্যাব-৭-এর যৌথ আভিযানিক দল। অভিযানে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজের সামনে সেলিম বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া বাসা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কালাম মোল্লাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপি নেতা আখতারের মন্তব্যে তীব্র ক্ষোভ—জামায়াত বলছে, ‘রাজন

এনসিপি নেতা আখতারের মন্তব্যে তীব্র ক্ষোভ—জামায়াত বলছে, ‘রাজন