ঢাকা | বঙ্গাব্দ

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিবেদক | নিউজটি দেখেছেনঃ 44384 জন
সাবেক স্পিকার শিরীন শারমিন আটক ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবি
ad728

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

সোমবার দিবাগত (৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ সড়কে অবস্থিত তার নিজ বাসভবন থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

সূত্র জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে তার অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও গুঞ্জন চলছিল। তবে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ বা বিস্তারিত এখনো জানানো হয়নি।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট

কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট