ঢাকা | বঙ্গাব্দ

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ ৫ জন আটক

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 16777 জন
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ ৫ জন আটক ছবির ক্যাপশন:
ad728

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা)  প্রতিনিধি 

সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার পদ্ম পকুর  ইউনিয়নের ঝাঁপার চর থেকে একটি বালুভর্তি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রবিবার (১৪ই জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে ফোর্স নিয়ে, খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে একটি কার্গো বোর্ডসহ ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।
তথ্যানুসন্ধানে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালু চোর প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। তারমধ্যে আজ জব্দ হওয়া এম বি হাবিব এর মালিক জামিরুল অন্যতম। 
অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে। সেখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে আটক করা হয় এবং বালুভর্তি দু'টি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বিজিবি।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্ব

গোপালগঞ্জে তিন স্কুল ভবন ও ২৩ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্ব