ঢাকা | বঙ্গাব্দ

কবিতা: তুমি ভালো থেকো… কলমে: মো. আকবর হোসেন

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 45008 জন
কবিতা: তুমি ভালো থেকো… কলমে: মো. আকবর হোসেন ছবির ক্যাপশন: মো. আকবর হোসেন
ad728
কবিতা: তুমি ভালো থেকো…
কলমে: মো. আকবর হোসেন

তুমি-ই আমাকে শিখিয়েছিলে—
ভালোবাসা কাকে বলে…
কিভাবে কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসতে হয়…

তুমি ছিলে আমার প্রতিটা স্বপ্নে,
প্রতিটা প্রার্থনায়,
প্রতিটা নিঃশ্বাসে…

আজ তুমি অন্য কারো হাত ধরে
অন্য এক জীবনে সুখে আছো—

আমি সত্যিই খুশি হওয়ার চেষ্টা করি…
কারণ তোমার হাসিটাই তো সবসময়
আমার সবচেয়ে প্রিয় ছিল…

কিন্তু এই নিঃশব্দ রাতগুলোতে…
যখন কেউ থাকে না পাশে—
তখন বুকের ভেতরটা হঠাৎ করেই
ভেঙে চুরমার হয়ে যায়…

তোমার অভাবটা এমনভাবে পোড়ায়—
যেনো কেউ নীরবে আমার হৃদয়টা ছিঁড়ে নিচ্ছে…

অনেকবার নিজেকে বলেছি—
“ ভুলে যাও…”
কিন্তু মনটা আজও তোমার নামেই আটকে আছে…

তুমি হয়তো বুঝতেও পারো না—
তোমার শেখানো ভালোবাসাই আজ
আমার সবচেয়ে বড় যন্ত্রণা…

কারণ তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো,
কিন্তু একা থাকতে শিখাওনি…

তাই আজও প্রতিটা হাসির আড়ালে
আমি লুকিয়ে রাখি হাজারটা কান্না…
আর প্রতিটা রাতে—
নিঃশব্দে ভেঙে পড়ি…

তুমি ভালো থেকো…
কারণ তুমি ভালো থাকলেই
এই ভাঙা মানুষটা একটু হলেও শান্তি খুঁজে পায়…


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইসিসি  প্রতিনিধি দল এখন ঢাকায়

আইসিসি প্রতিনিধি দল এখন ঢাকায়