ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রাম উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পষ্টে কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু ।

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 703 জন
কুড়িগ্রাম উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পষ্টে কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু । ছবির ক্যাপশন:
ad728


মোঃ মশিউর রহমান বিপুল 
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-১৪ জুন ২৬ ইং৷ 

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিরাখাওয়ার পাড় গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়সার আলী একজন মৌসুমি কাঁঠাল ব্যবসায়ী ছিলেন। রবিবার সকালে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল পাড়তে যান তিনি। একপর্যায়ে গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় তার হাতে থাকা কাস্তে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন কে সামনে রেখে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মনপুর

নির্বাচন কে সামনে রেখে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মনপুর