ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 25853 জন
গাজীপুর  জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম  কামরুল ইসলাম ছবির ক্যাপশন:
ad728

মোঃ  মুক্তাদির হোসেন, 
স্টাফ  রিপোর্টার।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গাজীপুর  জেলার উপজেলা গুলোর মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার ইউ এনও এটি এম কামরুল ইসলাম। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কার্যক্রম, জনসেবা, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবিক উদ্যোগসহ সার্বিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

জানা যায়, গত ২৪ মে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের মূল্যায়ন তালিকায় ২০২৬ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে  এটি এম  কামরুল ইসলাম  নাম অন্তর্ভুক্ত করা হয়।

  এটি এম কামরুল ইসলাম বিভাগীয় কমিশনার কার্যলয়ে ঢাকা বিভাগের সিনিয়র  সহকারী কমিশনার পদ থেকে পদোন্নতি পেয়ে কালীগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি জনসেবামূলক ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয় জনগণের মাঝে আস্থা অর্জন করেন তিনি।অবৈধ  মাটি কাটা রোধে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে ব্যপক প্রশংসা  অর্জন করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি উদ্ধার,  এলাকা পরিদর্শন, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, সরকারি উন্নয়ন প্রকল্প সরেজমিন তদারকি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এছাড়া কালীগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি, স্বাধীনতা দিবসে ম্যারাথন এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল বলে স্থানীয়রা জানান।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায়  এটি এম  কামরুল ইসলাম  বলেন,  আমাদের  প্রতিনিধিকে জানিয়েছেন ‘আমি শ্রেষ্ঠ হওয়ার জন্য কাজ করিনি, সরকারের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাজকে মূল্যায়ন করেছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।’

স্থানীয় বাসিন্দারা মনে করেন, মানবিক ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে  গাজীপুর  জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়া কালীগঞ্জ উপজেলার জন্য গর্বের বিষয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভ

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভ