ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুর জেলাবাসীকে ঈদুল আযহার অগ্ৰিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হিমেল খান

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 5687 জন
গাজীপুর জেলাবাসীকে ঈদুল আযহার অগ্ৰিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হিমেল খান ছবির ক্যাপশন:
ad728


মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার-

গাজীপুর জেলার সকল এলাকার সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্ৰিম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি পদ প্রার্থী হিমেল খান। গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি  পদ প্রার্থী তরুণ সমাজ সেবক, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সফল সাধারণ সম্পাদক হিমেল খান। 
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা,সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের। আমি গাজীপুর জেলার সকল জনগণকে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কালীগঞ্জের মাটি ও মানুষের জননন্দিত নেতা কালীগঞ্জের সংসদ সদস্য একেএম  ফজলুল হক মিলন ভাই এর পক্ষে থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। 
এই ঈদ হোক মানবিক সমাজ গঠনের এক অনন্য উপলক্ষ। আসুন আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াই। তিনি বলেন, ঈদ মানে কেবল উৎসব নয়, ঈদ মানে আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ,"আসুন আমরা  আমাদের বনের পশুকে কোরবানি না দিয়ে আমাদের  মনের পশুকে কোরবানি দেই"
পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন করলেই আমরা গড়তে পারি একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ। তিনি আরও আশা ব্যক্ত করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ,শান্তি ও সমৃদ্ধি। পরিশেষে তরুণ সমাজ ছাত্রনেতা হিমেল খান বলেন, গাজীপুর জেলার সর্বস্তরের জনগণকে আবারও আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জে/এ

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন বন্ধের দাবিতে গ্

কুড়িগ্রামে গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড স্থাপন বন্ধের দাবিতে গ্