ঢাকা:
বন্ধন কালচারাল ফোরাম-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বন্ধন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে সম্মাননা পদক লাভ করেছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজসেবক শাহীনুর হক ছবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। তাঁর হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেন শাহীনুর হক ছবি।
সমাজ উন্নয়ন, নারী উদ্যোক্তা বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ করে শাহীনুর হক ছবি বলেন,
"এই অর্জন আমার একার নয়, এটি সমাজে কাজ করা সকল নারী উদ্যোক্তার প্রেরণা। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এবং নারীদের এগিয়ে নিতে কাজ করে যেতে চাই।"
উল্লেখ্য, “বন্ধন” এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক ও সমাজকর্মীদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্বদেশ সময়