ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, এলাকাবাসীর উদ্বেগ

  • প্রতিনিধির নাম :মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। | নিউজটি দেখেছেনঃ 10465 জন
গোপালগঞ্জে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, এলাকাবাসীর উদ্বেগ ছবির ক্যাপশন:
ad728
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গভীর রাতে একটি বসতঘরের তালা ভেঙে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মোঃ মোক্তার শিকদার (৬৫) জানান, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা চোরেরা তার ঘরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারির তালা ভেঙে নগদ ৮০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের একটি স্বর্ণের গহনার সেট, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা, চুরি করে নিয়ে যায়। এছাড়াও ঘরের প্রয়োজনীয় কিছু পোশাক ও সামগ্রীও চুরি হয়েছে।
ঘটনার পরপরই তিনি আশপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন এবং এলাকায় খোঁজাখুঁজি চালান, তবে এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই ব্যক্তি—শপদ শিকদার (২২) ও মিথুন শিকদার (৩৮)-এর ওপর তার সন্দেহ রয়েছে। তিনি দাবি করেন, ওই ব্যক্তিরা এলাকায় মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করলে চুরির রহস্য উদঘাটন হতে পারে বলে মনে করছেন তিনি।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি সংশ্লিষ্ট তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে আপাতত তিনি কোনো মামলা দায়ের করেননি বলে জানা গেছে।
এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের শীর্ষে মোস্তাফিজ

টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের শীর্ষে মোস্তাফিজ