ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 44416 জন
চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের সঙ্গে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, পুলিশি কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।” তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন—
• নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
• মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
• চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ
• সিনিয়র সাংবাদিকবৃন্দ
• জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা
সভার শেষে সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করেন। পুলিশ সুপার চাঁদপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জে খানাখন্দে ভরা ভরপাশা ইউনিয়নের  বিভিন্ন  সড়ক জনদুর

বাকেরগঞ্জে খানাখন্দে ভরা ভরপাশা ইউনিয়নের বিভিন্ন সড়ক জনদুর