ঢাকা | বঙ্গাব্দ

অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে মানহানীকর বক্তব্য, ভুল স্বীকার করে সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা!

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: | নিউজটি দেখেছেনঃ 10513 জন
অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা  রিজু’র বিরুদ্ধে মানহানীকর বক্তব্য, ভুল স্বীকার করে সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা! ছবির ক্যাপশন:
ad728
গত ৪ মে সোমরার সন্ধ্যায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি, সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর, মিথ্যা এবং অপপ্রচার মুলক বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছে বীরগঞ্জ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি মজিবর রহমান এবং সাবেক সভাপতি মামুনুর রশিদ।  

সম্মেলনে বলা হয় জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের জম্য ক্ষমা চেয়ে বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী ২ নেতা এই সংবাদ সম্মেলন করলেন। 

লিখিত বক্তব্য তারা বলেন, গত ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবসে উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে তারা তাদের বক্তব্য দিতে গিয়ে ভুলক্রমে জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও তাদের সংগঠনের বহু বছরের সাবেক উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু সম্পর্কে সন্মানহানীকর এবং বিরুদ্ধাচারন করে বক্তব্য প্রদান করছে, যা তাদের ঠিক হয় নাই। 

তাই তারা তাদের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে দুঃখ প্রকাশ এবং সাংবাদিকদের মাধ্যমে ক্ষমা চেয়ে নেন। 

এ সময় বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ কাজল হোসেন, উপদেষ্টা আব্দুল কাদের মন্ডল, অর্থ সম্পাদক নুরল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ