গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা
- প্রতিনিধির নাম :মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী।
| নিউজটি দেখেছেনঃ 15351 জন
ছবির ক্যাপশন:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের সাংগঠনিক ইউনিয়ন নলুয়াভাগিতে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অসহায় জেলে পরিবারগুলো।
জানা গেছে, নলুয়াভাগির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ৩৮৬ জন এবং ১ থেকে ৬নং ওয়ার্ডের ৮৫৪ জন—মোট ১,২৪০ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। জাতীয় ইলিশ মা মাছ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের প্যানেল-১ চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ, খেত্র সহকারী মৎস্য অফিসের স্টাফ মোঃ মনিরুল ইসলাম, ১নং ইউপি সদস্য ও প্যানেল-২ মোঃ দুলাল প্যাদা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল মৃধা, বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল নিতে আসা জেলেদের দীর্ঘ লাইনে ফুটে ওঠে বাস্তবতার নির্মম চিত্র—ক্লান্ত চোখে দুশ্চিন্তা, কিন্তু চালের বস্তা হাতে পাওয়ার পরেই সেই চোখে জ্বলে ওঠে আশার আলো। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এই সহায়তা পেয়ে।
একজন জেলে কণ্ঠরুদ্ধ হয়ে বলেন,
“আমরা ইলিশ রক্ষার জন্য মাছ ধরা বন্ধ রাখছি। এই সহায়তা না পেলে পরিবার নিয়ে বাঁচা কঠিন হয়ে যেত।”
ইলিশ রক্ষায় সরকারের এই উদ্যোগ কেবল একটি কর্মসূচি নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ সংরক্ষণের লড়াই। আর সেই লড়াইয়ে অংশ নেওয়া জেলেদের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।
নিউজটি পোস্ট করেছেন :
স্বদেশ সময়
কমেন্ট বক্স