ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল

  • প্রতিনিধির নাম :মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর রিপোর্টার। | নিউজটি দেখেছেনঃ 36851 জন
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ছবির ক্যাপশন:
ad728
 গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃিষ জমি হতে মাটি কাটায়  পিপুলিয়া এলাকার মো. আতিক ও দোরকাভাংগা এলাকার মো. মাহবুবুর রহমানকে ৫০ হাজার করে দুইজনকে এক লাখ টাকা আর্থিক জরিমানা এবং চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকালী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা জামালপুর ইউনিয়নের চুপাইর, জামালপুর, নাগরী ইউনিয়নের পিপুলিয়া এবং তুমলিয়া ইউনিয়নের দারকাভাংগা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটায় পিপুলিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আতিক ও তুমলিয়া ইউনিয়নের দারকা ভাংঙ্গা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. মাহবুবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২টি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা আর্থিক জরিমানা করেন। অন্যদিকে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় উত্তর খৈকড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা কর্তৃপক্ষের  অনুমতি  ছাড়া   মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক পিপুলিয়া এলাকার মো. আতিক ও দারকা ভাংঙ্গা এলাকার মো. মাহবুবুর রহমানকে ৫০ হাজার করে দুইজনকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এবং চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে  বলেন, এই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল আলম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর সাজা

বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর সাজা