বরিশাল প্রতিনিধি:
বরিশাল জজকোর্টের আদালত ভবন থেকে লাফ দিয়ে নাজমুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক বরিশাল মহিলা কলেজে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তবে কী কারণে তিনি আদালত ভবন থেকে লাফ দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত আসছে।