Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ঝালকাঠি প্রতিনিধিঃ উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত।
আজ সোমবার ৬ জুলাই সকাল ১১টায় এ দিবস উপলক্ষে একটি র্ালী উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপকংর চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন,  বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক মৃধা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেনসহ অনেকে।
 কাঠালিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজন করেন।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF