Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত

ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ভালুকার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সদস্য (ময়মনসিংহ-১১, ভালুকা) ফখর উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা, সমবায় সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের শেষপর্বে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF