Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন ২০২৬) বিকেলে উপজেলার ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর থানার বানিয়ারচালা (বাঘের বাজার) এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বিল্লাল হোসেন মোটরসাইকেলযোগে বগাজান এলাকা থেকে আসছিলেন। পথিমধ্যে তার মোটরসাইকেলটি ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উথুরাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে বিল্লাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুখে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF