ঢাকা, বাংলাদেশ:
বন্ধন কালচারাল ফোরাম-ঢাকার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা ও বন্ধন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেছেন, “বাংলাদেশের সংস্কৃতির শিকড় অত্যন্ত গভীরে প্রোথিত। ঐতিহ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এই সংস্কৃতিকে আধুনিকতার মেলবন্ধনে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, দেশের নতুন প্রজন্মের হাত ধরেই বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে আরও উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জেহাদ উদ্দিন, তাশিক আহমেদ, আক্তারুজ্জামান, আবুল কাশেম সালেহ, আখতারুজ্জামান বাবুল, লোকমান হাকিম, শাহীনুর হক ছবি এবং রোমানা ইসলাম মুক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এহসানুল হক সেতু। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন বেতার উপস্থাপক ও বন্ধন কালচারাল ফোরামের মহাসচিব শেখ নজরুল ইসলাম।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক প্রদান করা হয়—
ফারজানা আক্তার সোনিয়া — সমাজসেবা
শাহ সুফি মো. নকছের আলী ভান্ডারী — আধ্যাত্মিক সংগীত
জুলি শারমিলি — বেতার ও টেলিভিশন
সেলিনা সাথী — উদ্যোক্তা
রবি চৌধুরী — সংগীত
আরিফা বেগম অনুরাগ — আবৃত্তি
মোহাম্মদ জহিরুল ইসলাম — সাংবাদিকতা
ইবনাত সালমা — সংগীত
সাকি রেজওয়ানা নদী — সংগীত
কামরুন্নেছা দোলন — নৃত্য ও কোরিওগ্রাফি
অঙ্কিতা মল্লিক — সংগীত
অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক সংগঠকদের মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে আরও শক্তিশালীভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।