বাবা দিবস উপলক্ষে আলোচনা সভা সম্মাননা প্রদান ও নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উদ্দীপ্ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১২ জুন শুক্রবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর অভিজাত এলাকা বনানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান জনাব সৈয়দ মারগুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি আলহাজ্ব ডক্টর আবু তারিখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত:
ছিলেন কবি রেহানা সুলতানা।
মো ফেরদৌস আলমগীর, চেয়ারম্যান, বাগদাদ গ্রুপ। টিআইবি সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী। নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ভাষা সৈনিক রফিকুজ্জামান সভাপতি উদ্দীপ্ত বাংলাদেশ।
স্বাগত বক্তব্য রেখেছেন উদ্দীপ্ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক - মো গোলাম রাব্বানী খান।
অনুষ্ঠান পরিচালনা করেন - সাংবাদিক, লেখক ও চিত্র শিল্পী রশীদ নিউটন।
কবিতা পাঠ করেন নুসরাত খান
আবিতা আবৃত্তি করেন নীলিমা খান। ছড়া পাঠ করেন শিশু শিল্পী নাসিফ খান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -ড.মোহাম্মদ আবুল হোসেন
অধ্যক্ষ, এবিপিএন স্কুল এন্ড কলেজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন
বিশিষ্ট আলোকচিত্রী
মুস্তাফিজুর রহমান মিন্টু।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা -২০২৬ প্রদান করা হয় মো হোসেন মাসুম, আহবায়ক, জাসাস- বিমানবন্দর থানা শাখা।শহিদুল ইসলাম রতন, নির্বাহী সদস্য - গাবতলী উপজেলা বি এন পি, বগুরা।
আশা ভোঁসলে সম্মাননা -২০২৬ প্রদান করা হয়।
শ্রেষ্ঠ আলোকচিত্রী হিসেবে মোস্তাফিজুর রহমান মিন্টু।
ড. জাহিদ আহমেদ চৌধুরী, সদস্য, টিআইবি। আনিসা তালুকদার সংগীত শিল্পী।
নাজমুল খান, পরিচালক- কালারস মাল্টিমিডিয়া।
মো জাহাঙ্গীর মির্জা, তবলা শিল্পী।