Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : আইসিসি প্রতিনিধি দল এখন ঢাকায়

আইসিসি  প্রতিনিধি দল এখন ঢাকায়


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোববার (১ জুন) ঢাকায় পৌঁছেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

আইসিসির সেই বিবৃতিতে বলা হয়েছে, 'আইসিসির দুই বোর্ড প্রতিনিধি, ড. মোহাম্মদ মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং ট্যাভেঙ্গওয়া মুকুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) বাংলাদেশে এসেছেন। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবেন এবং দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।'

এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডে সাম্প্রতিক নেতৃত্ব পরিবর্তন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের প্রস্তুতি চলছে।
 
সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাড-হক কমিটির মাধ্যমে বর্তমানে বিসিবি পরিচালিত হচ্ছে। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে ভেঙে দেয়।

নির্বাচনী তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এনএসসি এই সিদ্ধান্ত নেয়। এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান যে গত বিসিবি নির্বাচনে গুরুতর অনিয়ম ছিল।

তিনি বলেন, আগের কমিটির কিছু সিদ্ধান্ত ও প্রক্রিয়াগত দুর্বলতা নির্বাচনে প্রভাব ফেলেছিল এবং তাতে ফলাফলেও প্রভাবিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

এনএসসি আরও জানায়, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর তারা বর্তমান বিসিবি কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছায় এবং একটি ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF