Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : আইপিএল হারের রাতে গুজরাট টাইটান্সের টিম বাসে অগ্নিকাণ্ড

আইপিএল হারের রাতে গুজরাট টাইটান্সের টিম বাসে অগ্নিকাণ্ড


বার্তা বিভাগ 

 
আইপিএল হারের রাতে গুজরাট টাইটান্সের টিম বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাঠ থেকে হোটেলে ফেরার পথে ঘণ্টা খানেক রাস্তাতেই আটকে থাকতে হয় শুভমান গিলদের। 

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগে গিয়েছিল। তবে বড়সড় কোনো ক্ষতি হয়নি। দ্রুত বাস থেকে ক্রিকেটারদের নামিয়ে দেওয়া হয়। পরে তাদের জন্য অন্য একটি বাসের ব্যবস্থা করে ফ্র্যাঞ্চাইজি। সেই বাসে ক্রিকেটাররা নিরাপদে হোটেলে পৌঁছেছেন।

আইপিএল ফাইনাল হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। রোববার রাতে সেখানে স্বপ্নভঙ্গ হয়েছে শুভমানদের। গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। রাতে সেই মাঠ থেকে হোটেলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়তে হয় গুজরাটের ক্রিকেটারদের।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF