[ঢাকা, ১৪ মে, ২০২৬] ‘প্রো উইকস’ নামে সপ্তাহব্যাপী একটি ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে
দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
এই ক্যাম্পেইনের আওতায় ১৯ মে পর্যন্ত প্যান্ডাপ্রো গ্রাহকেরা খাবার অর্ডারে ৪০ শতাংশ ছাড় পাবেন।
এ ক্যাম্পেইনে পান্ডাপ্রো গ্রাহকেরা সুলতানস ডাইন, চিজ, ম্যাডশেফ, চিলক্স এবং ডমিনোজ এর
মতো জনপ্রিয় কিছু রেস্টুরেন্টের ‘টপ সেলিং আইটেম’ অর্ডার করলে এ ছাড় পাবেন।
রেস্টুরেন্ট থেকে অর্ডারের পাশাপাশি প্যান্ডামার্ট থেকে নির্দিষ্ট কিছু গ্রোসারি আইটেম কিনলেও
৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন প্যান্ডাপ্রো গ্রাহকেরা। এছাড়া বিভিন্ন পার্টনার শপেও তাদের জন্য
থাকছে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।
বিশেষ এসব অফার পেতে গ্রাহকের একটি সক্রিয় প্যান্ডাপ্রো সাবস্ক্রিপশন থাকতে হবে।
প্রতিমাসে ৫০ টাকা দিয়ে এই সাবস্ক্রিপশন নেওয়া যায়।
প্যান্ডাপ্রো একটি সাবস্ক্রিপশনভিত্তিক প্রোগ্রাম। এই সাবস্ক্রিপশনের আওতায় নির্দিষ্ট
মূল্যের খাবার ও গ্রোসারি অর্ডারে ফ্রি ডেলিভারি, খাবার অর্ডারে সর্বোচ্চ ২৫ শতাংশ এবং
গ্রোসারিতে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়। এসব নিয়মিত সুবিধার পাশাপাশি ‘প্রো-উইকস’
ক্যাম্পেইনেও বিশেষ অফার পেয়ে থাকেন প্যান্ডাপ্রো গ্রাহকেরা।
ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে
গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে
কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের
শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা।
খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে
প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ,
লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম
পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র
একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com
মিডিয়া যোগাযোগ- আফিফা সুলতানা, লিড, পাবলিক রিলেশনস, ফুডপ্যান্ডা বাংলাদেশ,