প্রিন্টের তারিখ: 02 October 2026 |
প্রকাশের তারিখ: Oct 1, 2026
News Headlines : ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার স্কুল শিক্ষার্থীদের মাঝে জেলা সহকারি পুলিশ সুপার নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা করেছেন। আজ ১৪ মে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে আলোচনা করা হয়। ঝালকাঠির পুলিশের সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মোঃ শাহ আলম এ আলোচনা করেন। পুলিশ কর্মকর্তা বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং মাদক বিরোধী বিভিন্ন আলোচনায় অংশ নেন।এ সময় শিক্ষার্থীরা তার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাসের রায়হান ওসি তদন্ত হারান চন্দ্র পাল।