Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান
মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন জনাব মো. রিয়াজুল ইসলাম মহোদয়।

শুক্রবার (০৮ মে ২০২৬) সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

পুলিশ সুপার জনাব মো. রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF