Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান
নারায়ণগঞ্জে রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে  তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ

২৭ এপ্রিল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মুড়াপাড়া বাজারে  পুজা মিষ্টান্ন ভাণ্ডার, বিসমিল্লাহ হোটেল, চিন্তা হরন, দিপা মিষ্টান্ন, ও  আবাসিক সহ ৬ টি স্পটের অবৈধ গ্যাস  সংযোগ বিচ্ছিন্ন করা হয়, 

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল  তাওহিদ, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার জাহিদ হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় 

এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF