Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগ: প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন

মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগ: প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর সকল ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়ের নেতৃত্বে আজ রবিবার (২৬ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ০৮.০০ ঘটিকা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর  ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামী ১৬ মে ২০২৬ খ্রি. প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি জনাব নাছির উদ্দিন আহমেদ মহোদয়। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোঃ শহিদুল হক মুন্সী; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF