Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য এক ব্যতিক্রমধর্মী গার্ডিয়ান লাউঞ্জ অনুষ্ঠিত হয়েছে বাকেরগঞ্জ উপজেলায়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ামতি ইউনিয়ন, বাকেরগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মো: মাহাদী হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক নাজমুল হুদা রাকিব।এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবির, নিয়ামতি ইউনিয়নের সভাপতি মো:  তানভীর হাওলাদার।  অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক উন্নয়ন এবং পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের পাশে থেকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF