Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : জকসু জরিপে এজিএস পদে এগিয়ে অর্নব, সমানে সমান মাসুদ রানা

জকসু জরিপে এজিএস পদে এগিয়ে অর্নব, সমানে সমান মাসুদ রানা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সরাসরি ভোটের আগে শেষ মুহূর্তে জমে উঠেছে অনলাইন জরিপ। জবিরিইউ-এর অনলাইন জরিপে এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। 

২৪ ঘণ্টার সেই জরিপে অংশ নেন মোট ১,০২৮ জন। জরিপ অনুযায়ী, এজিএস পদে লড়াই করা স্বতন্ত্র প্রার্থী তামজিদ ইমাম অর্নব ৩৮.২২% ভোট পেয়ে শীর্ষে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’-এর মাসুদ রানা পেয়েছেন ৩০.৪৫% ভোট— যা অর্নবের তুলনায় মাত্র ৮ শতাংশ কম। 

এ ছাড়া ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৩.৫২% ভোট এবং ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের মো. শাহিন মিয়া পেয়েছেন ১০.০১% ভোট। ‘মাওলানা ভাসানী ব্রিগেড’-এর মো. শামসুল আলম মারুফ পেয়েছেন ৩.৪০% ভোট। 

বিশ্লেষকদের মতে, আসন্ন জকসু নির্বাচনে এজিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। প্রতিটি প্যানেলই এই পদে হেভিওয়েট প্রার্থী মনোনীত করেছে। যদিও জরিপে বিএম আতিকুর রহমান তানজিল পিছিয়ে আছেন, তবে শেষ মুহূর্তে লড়াই সমানে সমান হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। 

জরিপের প্রাথমিক চিত্র অনুযায়ী মূল লড়াই গড়ে উঠছে তামজিদ ইমাম অর্নব ও মাসুদ রানার মধ্যে। তবে শেষ পর্যন্ত এসে অন্য দুই জনপ্রিয় প্রার্থী—বিএম আতিকুর রহমান তানজিল কিংবা মো. শাহিন মিয়াও এগিয়ে যেতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF