Logo
প্রিন্টের তারিখ: 01 June 2026 | প্রকাশের তারিখ: Jun 1, 2026

News Headlines : চান্দ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

চান্দ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শুক্রবার বিকেলে চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফয়েজুল্লাহ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন—ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, সহ-সভাপতি মোর্শেদ আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ জমদার ও আক্কাস গাজী, সাবেক চেয়ারম্যান মোঃ ইউসুফ খান, সাবেক সভাপতি মাসুদ মিজি, আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক, যুগ্ম আহ্বায়ক সোহেল খান, সাবেক ছাত্রনেতা আউয়াল জমদার, কৃষক দলের সাধারণ সম্পাদক মোক্তার রাড়িসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF