ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান | নিউজটি দেখেছেনঃ 31294 জন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত ছবির ক্যাপশন:
ad728

 
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ মে ২০২৬ : শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত ৮টায় এ হামলায় করণীয় নির্ধারণের নিমিত্তে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। এসময় অফিসার ইনচার্জের নিকট শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা জানান। ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না সাংবাদিক নেতৃবৃন্দদের আস্বস্ত করে বলেন, অভিযোগ পেলে তা আমলে নিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া ভবিষ্যতে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল সাবেক যুগ্ম সম্পাদক এম এ রকিব, সাংবাদিক মামুন আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য শাকির আহমেদ, কার্যকরী সদস্য নূর মোহাম্মদ সাগর, সদস্য রুবেল আহমেদ, সাংবাদিক সুলতান মাহমুদ ও মোহাম্মদ আলামীন।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
হাওরের ক্ষতিগ্রস্থ ধানচাষিদের অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ দি

হাওরের ক্ষতিগ্রস্থ ধানচাষিদের অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ দি