ঢাকা | বঙ্গাব্দ

নকলায় বাস-লরি সংঘর্ষ : লরি চালক নিহত

  • প্রতিনিধির নাম :মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি | নিউজটি দেখেছেনঃ 30064 জন
নকলায় বাস-লরি সংঘর্ষ :  লরি চালক নিহত ছবির ক্যাপশন:
ad728
শেরপুরের নকলায় বাস ও লরি সংঘর্ষে  লরি চালক হাসিম উদ্দিন (৪০) নিহত হয়েছে এবং  বাসের হেলপার হামিদুর রহমান (৩৫)  আহত হয়েছে। আহত হামিদুরকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটে  ৯ মে শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পৌরশহরের জালালপুর ম্যানেজার মার্কেটের সামনে।

নিহত লরি চালক হাসিম উদ্দিন  উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘরি গ্রামের সামছুল হকের  সন্তাান। আহত হামিদুরের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদীঘি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, শনিবার সকাল ৯টার দিকে হাসিম লরিতে কিছু বৈদ্যুতিক মালামালা নিয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে নকলা থেকে শেরপুর জেলা সদরের দিকে যাচ্ছিল। লরিটি জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় পৌঁছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস লরিকে ধাক্কা দিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই  লরি চালক হাসিমের মৃত্যু হয়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ১