ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :দেওয়ান মাসুকুর রহমান ,নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), | নিউজটি দেখেছেনঃ 5769 জন
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728

০৮ জুলাই ২০২৬ : শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসনিম।

সভায় উপস্থিত ছিলেন SIMO মহোদয়, WHO-এর ডিভিশনাল কো-অর্ডিনেটর, MODC স্নিগ্ধ মহোদয়, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জনাব মাহবুবুর রহমান, MT (EPI) জনাব আলাল মিয়া, উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।

সভায় চলমান স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন, মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সাথে আসন্ন HPV ক্যাম্পেইন এর প্রস্তুতি, টার্গেট নির্ধারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি জনসাধারণের দোরগোড়ায় আরও মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে স্বদেশ মৃত্তিকার মানবিক উদ্য

আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে স্বদেশ মৃত্তিকার মানবিক উদ্য