ঢাকা | বঙ্গাব্দ

জামিন পেলেন সাংবাদিক দানিসুর রহমান লিমন

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 1506 জন
জামিন পেলেন সাংবাদিক দানিসুর রহমান লিমন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল  বাকেরগঞ্জ উপজেলার সাংবাদিক দানিসুর রহমান লিমন। বুধবার  সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার বাদী নিজেই আদালতে উপস্থিত হয়ে ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে বলে উল্লেখ করেন। তিনি আদালতে আপোষ-মীমাংসার স্বাক্ষরিত কাগজপত্র জমা দেন এবং উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়েছে বলে জানান।

আদালত বাদীর বক্তব্য ও মামলার সার্বিক বিষয় বিবেচনা করে সাংবাদিক দানিসুর রহমান লিমনের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে।

সাংবাদিক লিমনের জামিনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, বাকেরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানিমূলক মামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না।

সাংবাদিক নেতারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তারা সাংবাদিক দানিসুর রহমান লিমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার দ্রুত নিষ্পত্তি কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক দানিসুর রহমান লিমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে বিষয়টি ভুল বোঝাবুঝিজনিত বলে স্বীকার করলে উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরপুরের নকলায় মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

শেরপুরের নকলায় মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা