ঢাকা | বঙ্গাব্দ

মাগুরা শ্রীপুরে রাতারাতি সরকারি জমি দখল: সাচিলাপুরে ‘অলৌকিক’ ঘর নির্মাণ নিয়ে তোলপার

  • প্রতিনিধির নাম :।।মোঃ জুয়েল রানা মাগুরা।। | নিউজটি দেখেছেনঃ 79119 জন
মাগুরা শ্রীপুরে রাতারাতি সরকারি জমি দখল: সাচিলাপুরে ‘অলৌকিক’ ঘর নির্মাণ নিয়ে তোলপার ছবির ক্যাপশন:
ad728
মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাজারের একটি পরিত্যক্ত জায়গায় রাতের অন্ধকারে হঠাৎ একটি ঘর নির্মিত হতে দেখে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সকালে স্থানীয়রা বাজারে এসে দেখেন, আগের দিন যেখানে ফাঁকা জায়গা ছিল, সেখানে এখন একটি টিনের ঘর দাঁড়িয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাচিলাপুর বাজারের একটি সরকারি পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে কোনো স্থাপনা ছিল না। কিন্তু গত দিবাগত গভীর রাতে একদল প্রভাবশালী ব্যক্তি অত্যন্ত গোপনীয়তার সাথে নির্মাণ সামগ্রী নিয়ে এসে রাতারাতি ঘরটি তৈরি করে ফেলে। সকালে বাজারের ব্যবসায়ীরা এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ একে রসিকতা করে ‘অলৌকিক ঘটনা’ বললেও অধিকাংশের মতে, এটি পরিকল্পিত ভূমি দখলের একটি কৌশল।

অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল বাজারের এই মূল্যবান জায়গাটি নিজেদের দখলে নিতেই রাতের আঁধারকে বেছে নিয়েছে। মূলত আইনি জটিলতা এড়াতে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিতেই তারা এই কৌশলের আশ্রয় নেয়। পরিচয় গোপন রেখে কাজ করায় শুরুতে বিভ্রান্তি ছড়ালেও পরে স্থানীয়দের চাপে জড়িতদের নাম সামনে আসতে শুরু করে।

সাচিলাপুর বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এভাবে সরকারি জমি দখল বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। তারা দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।


বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। খুব দ্রুতই তদন্ত সাপেক্ষে অবৈধ এই স্থাপনা উচ্ছেদ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্ত

গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্ত