ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতি পেলেন আকবর হোসেন

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 174 জন
শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতি পেলেন আকবর হোসেন ছবির ক্যাপশন:
ad728

শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতি পেলেন আকবর হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন-এর প্রতিষ্ঠাতা এবং স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও SMU Foundation-এর চেয়ারম্যান মো. আকবর হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান স্মাইল ট্রেন আমেরিকা-এর সার্বিক সহযোগিতায় এবং নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট ও চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকবর হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহাবুব আনাম (এমপি)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন (এমপি) এবং স্মাইল ট্রেন বাংলাদেশ ও নেপালের প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম মোবাশ্বের হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস।

আয়োজনে জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের উপস্থিতি ছিল। এসব শিশুর মধ্যে যারা অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়েছে, তাদের নিয়েও অনুষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষা বিস্তারের পাশাপাশি মানবিক ও স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ব হাসি দিবসের এ আয়োজনের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানো এবং মানবিক সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বদেশ মৃত্তিকার ভাইস চেয়ারম্যান মো. গোলাম রহমান, ফান্ড ম্যানেজার ফারহানা আক্তার, ভলান্টিয়ার তাসলিমা আক্তার ও আলোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য ইসমাইল গাজী-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং