ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত ৩

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার, চাঁদপুর জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 64849 জন
চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত ৩ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ৩ ডিসেম্বর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হন। আহতরা হলেন—সুমন তালুকদার (৫৫), মনি বেগম (৩৫) এবং রনি তালুকদার (২৫)। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর আহত সুমন তালুকদারের বড় ভাই বশির উল্লাহ তালুকদার চাঁদপুর মডেল থানা ও চাঁদপুর সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ৩ ডিসেম্বর সকালে প্রতিবেশী রুমন পাঠান, চুন্নু পাঠান, মহসিন বেপারী, মোমেনা বেগম, আনোয়ার পাটোয়ারী, আমেনা বেগম এবং ফয়েজ গাজী সম্পত্তিগত বিরোধের জেরে সুমন তালুকদারের পরিবারকে বাড়ি ছেড়ে যেতে বলে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে সুমন তালুকদারের ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে মনি বেগম ও রনি তালুকদার এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

অভিযুক্তরা হামলার সময় বসতবাড়ির দেয়াল ভাঙচুর, স্বর্ণালংকার এবং দুটি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী সুমন তালুকদারের বড় ভাই বশির উল্লাহ তালুকদার বলেন, “অভিযুক্তরা নানাভাবে আমার ছোট ভাইয়ের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি জেলা প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা ও এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিক্ষার্থীর আর্তি—“মিথ্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিক্ষার্থীর আর্তি—“মিথ্য