ঢাকা | বঙ্গাব্দ

৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ অভিনেত্রী আসমা ঝিলিককে

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 1078 জন
৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ অভিনেত্রী আসমা ঝিলিককে ছবির ক্যাপশন:
ad728



রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা।

এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। আসমা ঝিলিক ছোট ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও কাজ করেছিলেন।


নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করে গণমাধ্যমে বলেন, ‘আমার বোনকে ওর স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমণ্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’
তিনি দাবি করেন, চিকিৎসার জন্য ঝিলিক ও তার স্বামী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামী তাকে অষ্টম তলা থেকে ফেলে দেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। 

উল্লেখ্য, আসমা ঝিলিক কয়েক বছর আগে নিয়মিত অভিনয় করলেও পরবর্তীতে শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান। পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্য তিনি অভিনয় ছেড়েছিলেন বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে পৃথক স্থান থেকে  নারী-পুরুষের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার