ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস

  • প্রতিনিধির নাম : | নিউজটি দেখেছেনঃ 88857 জন
পাঁচ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর রাজধানী ঢাকা-সহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ-এর ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সবাইকে সতর্ক থাকার এবং বিশেষ করে নৌযান, খোলা জায়গা ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থানকারীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

এ সময় কালবৈশাখি ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা