ঢাকা | বঙ্গাব্দ

দড়ি-বাঁশ বেয়ে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আর নেই

  • প্রতিনিধির নাম :ডেস্ক রিপোর্ট: | নিউজটি দেখেছেনঃ 24522 জন
দড়ি-বাঁশ বেয়ে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আর নেই ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা যায়, প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান মোল্লা। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করে সেখানে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।

চোখে দেখতে না পারলেও, সন্তানদের সহায়তায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টানানো দড়ি ও বাঁশ ধরে প্রতিদিন নিয়মিত যাতায়াত করতেন। শুরুতে কিছুদিন সহযোগিতা নিলেও পরে নিজেই পথ চিনে নেন এই দৃঢ়চেতা মানুষটি।

তার এই অদম্য মনোবল ও ধর্মের প্রতি ভালোবাসা স্থানীয়দের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



নিউজটি পোস্ট করেছেন : স্বদেশ সময়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় স্ত্রী

কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় স্ত্রী