ঢাকা | বঙ্গাব্দ

কাস্তে মার্কার প্রার্থী, কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম,চাঁদপুর জেলা প্রতিনিধি : | নিউজটি দেখেছেনঃ 69709 জন
কাস্তে মার্কার প্রার্থী, কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, শিক্ষক আন্দোলনের নেতা, লেখক ও সাংস্কৃতিক সংগঠক এবং চাঁদপুর–৩ (চাঁদপুর সদর–হাইমচর) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

গত ২১ নভেম্বর, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সদরের পুরাণবাজার ব্রিজের গোড়া, পূর্ব শ্রীরামদী, ভাঙ্গারপুল ও রঘুনাথপুর এলাকায় ব্যবসায়ী–দোকানদার, পথচারী ও মেহনতি মানুষের মাঝে প্রচারপত্র বিতরণের মাধ্যমে তিনি গণসংযোগ পরিচালনা করেন।এ সময় কাস্তে মার্কার প্রার্থী কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,

“ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি দুঃশাসন হটানো পর্যন্ত কমিউনিস্ট পার্টি আন্দোলন–সংগ্রাম করে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি অন্যতম নেতৃত্বের স্থানে ছিল। মুক্তিযুদ্ধের ৫৪ বছর অতিবাহিত হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, অর্থনৈতিক মুক্তি আসেনি। দুর্নীতিবাজ–লুটেরাদের বিরুদ্ধে লড়াই–সংগ্রামে পার্টি এখনও অবিচল রয়েছে। মানুষের ভাগ্যের উন্নয়নে আমাদের সংগ্রাম চলমান। তাই জান–মালের নিরাপত্তার জন্য বামপন্থী সরকার গড়ে তুলুন।”তিনি আরও বলেন,

“জাতীয়–আন্তর্জাতিক ইস্যুতেও কমিউনিস্টরা সবসময় সরব। চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে হস্তান্তরের প্রতিবাদে বামপন্থীরা এখনও রাজপথে মরণপণ লড়াই করছে। সরকার গোপনে চট্টগ্রাম বন্দর লিজ দিয়ে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে। এই লিজ বাতিল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাস্তে মার্কায় ভোট দিন। একই সঙ্গে উগ্র মৌলবাদীদের আঘাতে দেশের ইতিহাস–সংস্কৃতি হুমকির মুখে। দেশকে রক্ষা করতে হলে বামপন্থী সরকারের বিকল্প নেই। তাই কাস্তে মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বৈষম্যবিরোধী সমাজ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানাই। 

গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম–আহ্বায়ক কমরেড জহির উদ্দিন বাবর, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম–আহ্বায়ক দুলাল চন্দ্র গোস্বামী, কমিউনিস্ট পার্টির কর্মী মোঃ রফিক পাটওয়ারী, তুষার মজুমদার ও যুব নেতা ইকবাল হোসেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপি নেতা আখতারের মন্তব্যে তীব্র ক্ষোভ—জামায়াত বলছে, ‘রাজন

এনসিপি নেতা আখতারের মন্তব্যে তীব্র ক্ষোভ—জামায়াত বলছে, ‘রাজন